ধর্মেন্দ্র জীবিত, মেয়ের পোস্টে স্পষ্ট হল মৃত্যু গুজব
মেঘনাবার্তা প্রতিনিধি: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে মিথ্যা মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে জল্পনা তৈরি হয়।
কিন্তু এ বিষয়ে অভিনেতার মেয়ে, অভিনেত্রী এষা দেওল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে, তার বাবা সুস্থ হয়ে উঠছেন এবং অবস্থা স্থিতিশীল। তিনি উল্লেখ করেছেন, ধর্মেন্দ্রের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া ও গুজব।
এষা পোস্টে লিখেছেন, “আমার বাবা সুস্থ হয়ে উঠছেন, অবস্থা স্থিতিশীল। সকলের কাছে আমার অনুরোধ, আমার পরিবারকে এই কঠিন সময়ে একান্তে থাকতে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বাবার দ্রুত সেরে ওঠার জন্য আপনারা যারা প্রার্থনা করছেন।”
ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অক্টোবরের শেষের দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ৮৯ বছর বয়সী কিংধর্মেন্দ্র, যার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরও অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে।
ধর্মেন্দ্রকে নিয়ে এই ভুয়া খবর ছড়িয়ে পড়ার পর, তাঁর পরিবার ও ফ্যানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে এষা দেওল স্পষ্ট করে জানিয়েছেন, সকল গুজবকে উপেক্ষা করে পরিবারকে শান্ত থাকতে দিন এবং প্রার্থনা চালিয়ে যেতে সবাইকে আহ্বান করেছেন।
বলিউড ইন্ডাস্ট্রির ফ্যান এবং অভিনেতা সহকর্মীরা এ সময় অভিনেতার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
এমবি/এসআর

