সবার ভালোবাসা ও উৎসাহে উচ্ছ্বসিত, অশ্রুসিক্ত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগী মিথিলা

Nov 11, 2025 - 18:29
 0  2
সবার ভালোবাসা ও উৎসাহে উচ্ছ্বসিত, অশ্রুসিক্ত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগী মিথিলা

বিনোদন ডেস্ক:

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ তানজিয়া জামান মিথিলা বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল-এর মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। প্রতিযোগিতার নানা ইভেন্টে তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন বিচারক ও দর্শকদের।

গত কয়েক দিনের একাধিক ইভেন্টে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মিথিলা। আন্তর্জাতিক সৌন্দর্য অঙ্গনে বাংলাদেশকে দৃঢ়ভাবে তুলে ধরার এই সাফল্যে উচ্ছ্বসিত পুরো দেশ।

আর দেশের মানুষের এই ভালোবাসা ও সমর্থনে আবেগে অশ্রুসিক্ত হয়েছেন মিথিলা নিজেও।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন—“আমি রীতিমতো কাঁদছি। কী বলব বুঝতে পারছি না। আপনাদের মূল্যবান ৭৩ হাজার ভোটের মাধ্যমে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। আমি জানি না কিভাবে সবাইকে ধন্যবাদ জানাব।”

মিথিলা আরও লেখেন,“আমি তোমাদের সবার সঙ্গেই থাকব। এবার আসুন বাংলাদেশে মুকুট আনার জন্য কাজ করি। বাংলাদেশ অপ্রতিরোধ্য!!! মিস ইউনিভার্স।”

পোস্টে তিনি কৃতজ্ঞতা জানান দেশের ভক্ত, বন্ধু, আত্মীয়-স্বজন, সহকর্মী, মিডিয়া কর্মী, সৌন্দর্য প্রতিযোগিতার পরামর্শদাতা এবং বিশেষ করে তার মা ও বড় বোনের প্রতি।

থাইল্যান্ডে চলমান এই প্রতিযোগিতার ৭৪তম আসরে বাংলাদেশের হয়ে লড়ছেন মিথিলা, আর পুরো দেশ এখন তাকিয়ে আছে গ্র্যান্ড ফিনালের দিকে, যা অনুষ্ঠিত হবে চলতি মাসেই।

May be an image of one or more people and text that says '74 MISSU MISS+UNIVERSE NIVERSE FLORABANK MISS MISUNMERSE BA ANE +UNIVER SE EANELATESH ES 4 2025 VOTE FOR BANGLADESH M+U Las Download the app and sign up. 2. Buy Get free votes. 3. Vote for BANGLADESH on all categories ies.'

এমবি/এসআর