ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৫৩

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩ জনে।

Oct 21, 2025 - 17:41
 0  3
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৫৩
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের মঙ্গলবার (২১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৮১৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৭৭ জন, ঢাকার বাইরের বিভাগগুলোতে ৫৩৭ জন।

বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১২৪ জন, বরিশালে ১২৬ জন, চট্টগ্রামে ১১৪ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৪০ জন, রংপুরে ৪১ জন এবং সিলেটে ৫ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ৬১ হাজার ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এমবি এইচআর