পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবার গোলাগুলি

শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ার পর আবারও উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে বলে নিশ্চিত করেছে উভয়পক্ষ।

Dec 6, 2025 - 12:56
 0  2
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবার গোলাগুলি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ার পর আবারও উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে বলে নিশ্চিত করেছে উভয়পক্ষ।

আফগান তালেবান জানিয়েছে, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাক এলাকায় হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের দাবি, আফগান বাহিনীই চামান সীমান্তে বিনা উসকানিতে গুলিবর্ষণ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, সীমান্ত নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষায় তাদের বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে দু’দিন আগে সৌদি আরবে হওয়া শান্তি বৈঠক কোনো সাফল্য ছাড়াই শেষ হয়। তবুও দুই দেশই যুদ্ধবিরতি বজায় রাখার কথা জানিয়েছিল।

সাম্প্রতিক কয়েক মাস ধরে পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তান সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। অপরদিকে আফগানিস্তানের অভিযোগ, পাকিস্তানি বাহিনী তাদের আকাশসীমা লঙ্ঘন করছে।

গত অক্টোবরে বড় ধরনের সংঘর্ষের পর তুরস্ক ও কাতার মধ্যস্থতায় দুই পক্ষ আলোচনায় বসেছিল, তবে সাম্প্রতিক গোলাগুলি সীমান্ত পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলেছে।

এমবি এইচআর