যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হচ্ছে নিকোলাস মাদুরোকে
যুক্তরাষ্ট্রে আদালতে হাজির করা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। কঠোর নিরাপত্তার মধ্যে কাতকড়া পরিয়ে তাকে নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রে আদালতে হাজির করা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। কঠোর নিরাপত্তার মধ্যে কাতকড়া পরিয়ে তাকে নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট মাদুরোকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্কের একটি আদালতসংলগ্ন হেলিপোর্টে অবতরণ করে। সেখানে তাকে আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হয়।
জানা গেছে, কিছুক্ষণ আগে মাদুরোকে একটি হেলিকপ্টারে তোলা হয়। সে সময় তার পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। হেলিপোর্টে অবতরণের পর তাকে বিশেষ নিরাপত্তায় একটি ভ্যানে তোলা হয়।
এরপর ভ্যানযোগে তাকে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের বাহিনী—এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে।
এমবি এইচআর