প্রতিদিন গোসল করলে হতে পারে ত্বকের ক্ষতি, আসলেই কি তাই?

নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অনেকেই দিনে একবার নয়, দুই-তিনবারও গোসল করেন। ভালো করে সাবান মেখে গোসল করলেই রোগব্যাধি দূরে থাকে বলে জানান অনেকে। কিন্তু প্রতিদিন গোসল করাও কি আদৌ ভালো?

Aug 8, 2025 - 17:19
 0  4
প্রতিদিন গোসল করলে হতে পারে ত্বকের ক্ষতি, আসলেই কি তাই?
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অনেকেই দিনে একবার নয়, দুই-তিনবারও গোসল করেন। ভালো করে সাবান মেখে গোসল করলেই রোগব্যাধি দূরে থাকে বলে জানান অনেকে। কিন্তু প্রতিদিন গোসল করাও কি আদৌ ভালো?

শুনতে অবাক লাগলেও প্রতিদিন গোসল করা ত্বকের জন্য সব সময় ভালো নয় বলে জানা গেছে এক গবেষণায়। নিয়মিত গোসলের করলেলে ত্বকের কী কী ক্ষতি হতে পারে, চলুন জেনে নেওয়া যাক সেই গবেষকদের মতামত।

কেন প্রতিদিন গোসল ক্ষতিকর হতে পারে

ত্বকের ওপর একটি প্রাকৃতিক তেলের স্তর থাকে, যা ত্বককে ময়েশ্চারাইজড রাখে এবং বাইরের সংক্রমণ থেকে রক্ষা করে। প্রতিদিন বেশি সময় ধরে সাবান ব্যবহার করে গোসল করলে এই তেল কমে যায়। অতিরিক্ত গোসলের ফলে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া আমাদের ত্বকে এমন অনেক ব্যাকটেরিয়া বাসা বাঁধে, যারা আদতে বেশ উপকারী।

প্রতিদিন গোসল করলে সে ব্যাক্টেরিয়াগুলো নষ্ট হয়ে ত্বকের ক্ষতি হয়, সংক্রমণের আশঙ্কাও বাড়ে। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান দিয়ে একাধিকবার গোসল করলে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বকে চুলকানি ও অ্যালার্জি হতে পারে। প্রাকৃতিক ব্যাকটেরিয়া নষ্ট হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
প্রতিদিন গোসল করলে ত্বকের স্বাভাবিক পিএইচের ভারসাম্য বিগড়ে যায়।

সবচেয়ে বেশি প্রভাবিত হন কারা

যাদের ত্বক শুষ্ক বা সংবেদনশীল, তারা প্রতিদিন গোসল করলে বেশি সমস্যায় পড়েন। শীতকালে এই ঝুঁকি আরো বেড়ে যায়। মূলত পরিষ্কার-পরিচ্ছন্নতা অবশ্যই জরুরি, তবে অতিরিক্ত গোসল ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে। তাই চিকিৎসকদের পরামর্শ মেনে চলা এবং ত্বকের স্বাভাবিক তেল বজায় রাখা স্বাস্থ্যকর ত্বকের জন্য অপরিহার্য।

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন না হলেও দুই দিন অন্তর গোসল করা যথেষ্ট। যদি না অতিরিক্ত ঘাম বা ময়লা হয়। গোসলের সময় গরম নয়, হালকা গরম পানি ব্যবহার করুন। সাবানের ব্যবহার কমিয়ে ময়েশ্চারাইজার লাগানো উচিত। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত গোসল এড়িয়ে চলা ভালো।

যদিও প্রতিদিন গোসল করলে ত্বকের ক্ষতি হয়, এই ধারণার সঙ্গে অনেকেই একমত নন। বিশেষজ্ঞদের একাংশের মতে, নিয়মিত গোসল না করলে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে। গরমে স্ক্যাল্পেও ঘাম জমে। সিবামও বের হচ্ছে প্রচুর। নিয়মিত শ্যাম্পু না করলে সেখান থেকে হতে পারে সেবোরিক ডার্মাটাইটিস।

ঘাম ও ব্যাকটেরিয়ার মিশ্রণে শরীর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে পারে। এর কারণে সবার সামনে অপ্রস্তুতজনক পরিস্থিতিতেও পড়তে হতে পারে। এ ছাড়া ধুলা, ঘাম ও মৃত কোষ জমে ত্বকে অ্যালার্জি হওয়া বড় কিছু নয়। তাই এসব সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত গোসল করা জরুরি বলে মনে করেন অনেকে।

এমবি এইচআর