ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে গভীর হতাশ বিএনপি : সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে গভীর হতাশা প্রকাশ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কমিশন ও সরকারের পদক্ষেপগুলো জাতীয় ঐক্যের পরিবর্তে বিভক্তি সৃষ্টি করছে।

Oct 29, 2025 - 14:21
 0  2
ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে গভীর হতাশ বিএনপি : সালাহউদ্দিন
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে গভীর হতাশা প্রকাশ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কমিশন ও সরকারের পদক্ষেপগুলো জাতীয় ঐক্যের পরিবর্তে বিভক্তি সৃষ্টি করছে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ১৭ অক্টোবর স্বাক্ষরিত দলিলটি জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি প্রশ্ন তোলেন, গণভোটের ৪৮টি দফা নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনাই হয়নি, তাহলে এতদিন ধরে কমিশনের বৈঠক ও আলোচনার উদ্দেশ্য কী ছিল?

সালাহউদ্দিন বলেন, কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু তাদের প্রস্তাব জাতিকে বরং বিভক্ত করছে। “যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়ন নিয়ে কোনো নিশ্চয়তা নেই,” উল্লেখ করে তিনি বলেন, কমিশনের কর্মকাণ্ড এখন প্রশ্নবিদ্ধ।

জোটের প্রতীক ইস্যু নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, জোটবদ্ধ দলগুলোকে জোটের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যৌক্তিক হলেও এখন বলা হচ্ছে, প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে—যা বিএনপির প্রত্যাশার সঙ্গে যায় না।

বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখবে বলে দলটির আশা ছিল। কিন্তু কমিশন ও সরকারের সাম্প্রতিক কার্যক্রমে বিএনপি গভীর হতাশ হয়েছে।

এমবি এইচআর