মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন বিএনপির আসলাম চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে এখনো ৬৩টি আসনের মনোনয়ন চূড়ান্ত হয়নি। ঘোষিত প্রার্থীদের তালিকায় নেই দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আসলাম চৌধুরীর নাম। এতে বিস্মিত হয়েছেন তার সমর্থকেরা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা বৃহস্পতিবার সীতাকুণ্ড এলাকায় বিক্ষোভ ও ভাঙচুর চালান। তবে এসব ঘটনার মধ্যেও নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে দৃঢ় অবস্থান জানিয়েছেন আসলাম চৌধুরী।
তিনি বলেন, বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত নয়। জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচন করবেন। “আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন আমাকে দেওয়া হবে,” বলেন তিনি।
বুধবার গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে আসলাম চৌধুরী বলেন, “নির্বাচন করব—এটা পরিষ্কার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই আমি অংশ নেব। মনোনয়ন পাওয়া না পাওয়া আলোচনার বিষয় নয়, কারণ এখনও তফসিল ঘোষণা হয়নি। রাজনীতিতে এসব ওঠানামা স্বাভাবিক।”
তিনি আরও বলেন, “আমি জনগণের জন্য কাজ করি, দলের জন্য যা করার করেছি। সীতাকুণ্ডের জনগণ আমার সঙ্গে আছে, তাই আমি বিশ্বাস করি জনগণের ইচ্ছাকেই দল সম্মান জানাবে।”
আসলাম চৌধুরী উল্লেখ করেন, “ধানের শীষের প্রতীকে নির্বাচনে অংশ নেব—এটা আমি বিশ্বাস করি। ফাইনাল রেজাল্টই আসল বিষয়, তাই শেষ পর্যন্ত আমি নির্বাচনে থাকব।”
এমবি এইচআর