রাজধানীতে তাপমাত্রা অপরিবর্তত থাকবে; উত্তরাঞ্চলে বাড়ছে শীত

Nov 12, 2025 - 10:18
 0  2
রাজধানীতে তাপমাত্রা অপরিবর্তত থাকবে; উত্তরাঞ্চলে বাড়ছে শীত

মেঘনাবার্তা প্রতিনিধি: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানায়, এই সময়ে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ।

অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রা। আজ সকাল ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের ১৪ দশমিক ৫ ডিগ্রির চেয়ে কম।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

এমবি/এসআর