মসজিদে সিঁড়িতে ঝুলছিল প্রবাসীর লাশ
কুমিল্লার দেবিদ্বারে নারায়নপুর মধ্য পাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নারায়নপুর মধ্য পাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ বশিরুল ইসলাম নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
বশিরুল ইসলাম (৩৪) উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিনি এক সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা বশিরুল ইসলাম জীবনের চাকা ঘুরাতে সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানে দুই মাস থাকার পর অসুস্থ হয়ে দেড় মাস আগে চিকিৎসার জন্য দেশে ফিরে আসেন।
রোববার দুপুরে বাড়ির পাশে মসজিদের সিঁড়ির চালায় বশিরুল ইসলামের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এমবি/টিআই

