সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মিঠুন বিশ্বাস (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Oct 19, 2025 - 13:26
 0  2
সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মিঠুন বিশ্বাস (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

রোববার (১৯ অক্টোবর) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার মিঠুন সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত দেবেন্দ্র বিশ্বাসের ছেলে। আসামিকে দুপুরে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন ওই বিশ্ববিদ্যালয় ছাত্রী। বাড়িতে গিয়ে দেখেন, তাঁর মা অন্য বাসায় গেছেন এবং ঘরে তালা দেওয়া। পরে তিনি কাছের এক চায়ের দোকান থেকে তালার চাবি নিয়ে ফেরার পথে মিঠুন বিশ্বাস তাকে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

এমবি/টিআই