ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিহাদ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

Oct 20, 2025 - 10:49
 0  2
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিহাদ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী কলেজ গেট সংলগ্ন ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জিহাদকে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে আটকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জিহাদকে ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজনকে আটক করেছি।” তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমবি/টিআই