জিন ছাড়াতে গিয়ে ধর্ষণ, অভিযোগ গৃহবধূর

কুমিল্লার দেবিদ্বারে ছোট বোনের ‘জিন ছাড়াতে’ গিয়ে কবিরাজের হাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

Oct 21, 2025 - 12:46
 0  2
জিন ছাড়াতে গিয়ে ধর্ষণ, অভিযোগ গৃহবধূর

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে ছোট বোনের ‘জিন ছাড়াতে’ গিয়ে কবিরাজের হাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সোমবার (২০ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত কবিরাজ কুদ্দুস মিয়া, উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আব্দুল কাদের জিলানীর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুন সকালে ছোট বোনকে নিয়ে ‘জিন ছাড়াতে’ কুদ্দুস কবিরাজের বাড়িতে যান ওই গৃহবধূ। চিকিৎসার একপর্যায়ে কুদ্দুস মিয়া কৌশলে গৃহবধূকে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং ঘটনাটি ভিডিও করে রাখে।

পরে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে গৃহবধূর কাছ থেকে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় সে। অভিযোগে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ভিডিও প্রকাশের হুমকি দিয়ে কুদ্দুস মিয়া একাধিকবার গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে।

সম্প্রতি মোটা অঙ্কের টাকা দাবির পর গৃহবধূ তা দিতে অস্বীকৃতি জানালে, তার স্বামী, শ্বশুরবাড়ির লোকজন ও বিভিন্ন মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এমবি/টিআই