বাঁশখালীতে প্রতিবেশীর ইটের আঘাতে গৃহবধূর মৃত্যু, আটক দুই

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীর ইটের আঘাতে রিপু আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।

Oct 23, 2025 - 19:21
 0  4
বাঁশখালীতে প্রতিবেশীর ইটের আঘাতে গৃহবধূর মৃত্যু, আটক দুই
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীর ইটের আঘাতে রিপু আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।

নিহত রিপু আক্তার বাঁশখালী পৌরসভার লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রিপু আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে জমি নিয়ে প্রতিবেশী ফরিদ আহমদ ও তার ছেলে শহিদ উল্লাহর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা রিপুর মাথায় ইট নিক্ষেপ করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পরপরই পুলিশ ফরিদ আহমদ ও শহিদ উল্লাহকে আটক করেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এমবি এইচআর