বালু উত্তোলনের ড্রেজার-বাল্কহেড জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্দ্বীপ চ্যানেল থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের যন্ত্র—ড্রেজার ও বাল্কহেড—বিক্ষুব্ধ এলাকাবাসী জ্বালিয়ে দিয়েছে।

Dec 6, 2025 - 14:53
 0  3
বালু উত্তোলনের ড্রেজার-বাল্কহেড জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্দ্বীপ চ্যানেল থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের যন্ত্র—ড্রেজার ও বাল্কহেড—বিক্ষুব্ধ এলাকাবাসী জ্বালিয়ে দিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পরে কুমিরা ফেরিঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিল। তবে স্থানীয়রা ও নৌ-পুলিশ কর্মকর্তারা এখনও নিশ্চিত করতে পারেনি কে বা কারা এই অবৈধ কার্যক্রম চালাচ্ছে।

গত বুধবার (৩ ডিসেম্বর) ভাটিয়ারী উপজেলার একটি শিপইয়ার্ডে অবৈধ বালু উত্তোলনকারীদের ধাওয়া দেয় এলাকাবাসী। স্থানীয়রা অভিযোগ করেন, এই অবৈধ বালু উত্তোলনের ফলে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে এবং পরিবেশও ধ্বংস হচ্ছে। এছাড়া সাগরের গতিপথ পরিবর্তিত হওয়ায় মাছ ধরার নৌকা রাখার জায়গা সংকুচিত হচ্ছে, যা জেলের বসবাসের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে।

স্থানীয় ব্যবসায়ী জানান, শিপইয়ার্ডটি সরকার থেকে লিজ নেওয়া হয়েছে স্ক্র্যাপ জাহাজ কাটিংয়ের জন্য, কিন্তু সেখানে অবৈধ বালু উত্তোলন হচ্ছে, যা কৃষি জমির জন্যও ক্ষতিকর হবে। কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়ালি উদ্দিন আকবর জানান, এই ঘটনায় পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

এমবি এইচআর