চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় ২ ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Nov 10, 2025 - 16:19
 0  8
চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় ২ ব্যক্তির লাশ উদ্ধার

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পৌরসভার জিন্নুরাইন মাদ্রাসা সড়ক এবং মদুনাঘাট এলাকায় লাশ দুটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, সকালে জিন্নুরাইন মাদ্রাসা সড়কের পাশে একটি পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে মদুনাঘাট বিদ্যুৎ সাব-স্টেশনের কাছে হালদা নদীর স্লুইসগেটের নিচে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) জানান, পৃথক স্থান থেকে উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এমবি/টিআই