ফটিকছড়িতে মায়ের ঝুলন্ত লাশ, খাটে আড়াই বছরের শিশুর নিথর দেহ

Oct 29, 2025 - 16:52
 0  2
ফটিকছড়িতে মায়ের ঝুলন্ত লাশ, খাটে আড়াই বছরের শিশুর নিথর দেহ

মেঘনাবার্তা প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে হৃদয়বিদারক এক ঘটনায় ঘরের ভেতর থেকে মা ও আড়াই বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাটের কামাল ভবনের নিচতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ আফরোজা আফরিন (২৫) স্থানীয় মোহাম্মদ আনোয়ারুল ইসলামের স্ত্রী। নিহত শিশু আতকিয়া ছিল তাদের একমাত্র কন্যা সন্তান।

স্থানীয়রা জানান, সকালে আফরোজা ঘরের দরজা লাগিয়ে দেন। দীর্ঘ সময় দরজা না খোলায় শ্বশুর ও ননদ ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আফরোজার লাশ ও খাটের উপর শিশুটির নিথর দেহ দেখতে পান।

নিহতের শ্বশুর মো. কামাল জানান, কিছুদিন ধরে আফরোজার মানসিক সমস্যা দেখা দিয়েছিল এবং চিকিৎসাও চলছিল।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “দরজার তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমবি/এসআর