নেত্রকোনায় ঝুঁকিতে নল্লাপাড়া সেতু, জীবনের ঝুঁকি নিয়েই পারাপার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নল্লাপাড়া এলাকায় মহাদেও নদীর ওপর নির্মিত নল্লাপাড়া সেতুটি বড় গর্ত ও মাটি ধসের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

Nov 1, 2025 - 14:11
 0  2
নেত্রকোনায় ঝুঁকিতে নল্লাপাড়া সেতু, জীবনের ঝুঁকি নিয়েই পারাপার

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নল্লাপাড়া এলাকায় মহাদেও নদীর ওপর নির্মিত নল্লাপাড়া সেতুটি বড় গর্ত ও মাটি ধসের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুর দুই প্রান্তের মাটি ভেঙে যাওয়ায় প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ ও অসংখ্য যানবাহন জীবনবাজি রেখে সেতু দিয়ে চলাচল করছে।

স্থানীয়রা জানায়, সেতুটি ১৯৯৮ সালে পুরনো সেতুর পরিবর্তে নির্মিত হয়। পাহাড়ি ঢল ও অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীর ভেঙে পড়েছে, ফলে সেতুর নিচের মাটি ধসে গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেও স্ল্যাব ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

এলজিইডি সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ সেতুর পাশে সতর্কতামূলক সাইনবোর্ড বসানো হয়েছে এবং অস্থায়ীভাবে স্ল্যাব দিয়ে চলাচল সচল রাখা হয়েছে। ৫২ মিটার দৈর্ঘ্যের নতুন সেতুর নকশা অনুমোদিত হয়েছে, অনুমোদন পেলে দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।

এমবি/টিআই