নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত

নেত্রকোনার সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ইয়াসিন মিয়া (২১) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

Nov 6, 2025 - 11:25
 0  2
নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নেত্রকোনার সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ইয়াসিন মিয়া (২১) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন যাত্রী।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঠাকুরাকোনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াসিন সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কলমাকান্দা থেকে সিলেটগামী ছিল। পথিমধ্যে ঠাকুরাকোনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ইয়াসিন মিয়া মারা যান এবং পাঁচজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এমবি/টিআই