সীতাকুণ্ডে গভীর রাতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নিহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত ২টার দিকে পৌরসদরের ইয়াকুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৬৫ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিক জানান, গভীর রাতে ইয়াকুবনগর এলাকায় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহত নারীর পরনে ছিল একটি গোলাপি পেটিকোট ও হলুদ রঙের ব্লাউজ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমবি/টিআই

