নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান, ৬ মাস ধরে জ্বলছে আগুন

পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামে টিউবওয়েল বসানোর সময় গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

Nov 3, 2025 - 14:36
 0  2
নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান, ৬ মাস ধরে জ্বলছে আগুন

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামে টিউবওয়েল বসানোর সময় গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ছয় মাস ধরে মাটির নিচ থেকে উঠা এই গ্যাসের ধারায় আগুন জ্বলছে, যা ব্যবহার করে স্থানীয় ইউপি সদস্যের পরিবার রান্না করছেন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, কয়েক মাস আগে বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় পাইপ বসানোর সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। দীর্ঘ সময় ধরে গ্যাস ওঠা থামায়নি এবং পরে পরিবারের রান্নার কাজে এটি ব্যবহার করা হচ্ছে।

আশেপাশের স্থানীয়রা বিষয়টি কৌতূহল নিয়ে দেখছেন। বড়বিঘাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিঠু মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছে। পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের পরীক্ষা শেষে জানা যাবে, এটি প্রকৃতপক্ষে গ্যাস কিনা এবং সম্ভাব্য ব্যবহারযোগ্যতার পরিধি কত।

এমবি/টিআই