বাজার করতে গিয়ে আটক সিংড়া উপজেলা আ.লীগ সভাপতি

Nov 9, 2025 - 16:04
 0  5
বাজার করতে গিয়ে আটক সিংড়া উপজেলা আ.লীগ সভাপতি
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখকে রবিবার সকালে সিংড়া বাজার থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, ওহিদুর রহমান সকালেই বাজার করতে বের হন। এই সময় পুলিশ তার চারপাশ ঘিরে তাকে আটক করে সিংড়া থানা নিয়ে যায়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওহিদুর রহমানকে আটক করে থানায় আনা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমবি এইচআর