বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিতরণ লাইন মেরামত ও সংরক্ষণ কাজের কারণে আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Nov 11, 2025 - 18:48
 0  2
বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিতরণ লাইন মেরামত ও সংরক্ষণ কাজের কারণে আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক জানিয়েছেন, বুধবার ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার এলাকা এবং ১১ কেভি উপশহর ফিডারের উপশহর ব্লক-এ, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক-সি, তেররতন, ব্লক-জে, ট্রাফিক অফিস ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে বিউবো কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এমবি/টিআই