বাড়ি ফেরার পথে যুবককে গুলি করে হত্যা
চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার রুস্তমপুর সংলগ্ন সমিতির পোলের গোড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড়ালি এলাকার হোসেন আহমেদের ছেলে। তিনি বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে রুহুল আমিন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রুস্তমপুর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, তিনি ডাকাত দলের হামলার শিকার হয়েছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
এমবি/টিআই

