সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন—কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আকালুর ভিটার আবুবক্কারের ছেলে জুলহাস মিয়া (৪৮) ও একই উপজেলার মালভাঙ্গা গ্রামের আজিতুল্লাহর ছেলে আলতাব হোসেন (৪৮)।
র্যাব জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমবি/টিআই

