সারা দেশে সকল মোবাইল ফোন দোকান বন্ধ রাখার ঘোষণা, ডিবিতে আটক পিয়াসকে মুক্তির দাবি

Nov 19, 2025 - 15:01
 0  1
সারা দেশে সকল মোবাইল ফোন দোকান বন্ধ রাখার ঘোষণা, ডিবিতে আটক পিয়াসকে মুক্তির দাবি

মেঘনাবার্তা প্রতিনিধি:
বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) বুধবার (১৯ নভেম্বর) ঘোষণা করেছে, দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ থাকবে। এই ঘোষণা ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এমবিসিবি নেতারা বলেন, “অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন। এমন পরিস্থিতিতে দেশের মোবাইল ফোন দোকানগুলো বন্ধ থাকবে এবং প্রয়োজন হলে ‘দেশ অচল’ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।”

এমবিসিবি জানায়, গতকাল রাতে সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানিয়েছেন, গত রাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে ডিবি সদস্যরা তার স্বামীকে তুলে নিয়ে যান। এসময় তার মোবাইল ফোনও জব্দ করা হয়।

এদিকে, ব্যবসায়ী সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, পিয়াসকে মুক্তি না দিলে দেশব্যাপী কঠোর প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।

এমবি/এসআর