নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, ৩০টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত
নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া এলাকার সমীরকর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৩০টি দোকান। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশিরভাগেই ছিল ঝুট, হোসিয়ারি কাপড় ও বডি নিটিং–সম্পর্কিত ব্যবসা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনাস্থলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ঘটনাস্থলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অন্তত ৩০টি দোকান সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে গেছে। এখনো মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
আগুনে ঝুট ও হোসিয়ারি ব্যবসা, ছোট কারখানা এবং বডি নিটিং দোকানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা স্থানীয় ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।
এমবি এইচআর