ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে রূপগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে তারাব পৌরসভার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Dec 8, 2025 - 12:54
 0  3
ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে রূপগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে তারাব পৌরসভার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শহিদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর এলাকার সাকিবুল হাসান মানবাধিকার সংস্থার সদস্য হওয়া নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। ওই পোস্টে একই এলাকার মাহিম নামে এক যুবক বিরূপ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে রাত ১১টার দিকে দুজনের বাকবিতণ্ডা হয়। পরে রাত ২টার দিকে উভয়পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, ফেসবুক পোস্টের কমেন্টসকে কেন্দ্র করেই এ সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আহতের সংখ্যা পাঁচজন বলে জানা গেছে এবং উভয়পক্ষের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এমবি এইচআর