ফতুল্লার লিংক রোডে বাসে ছিনতাই, ছুরিসহ আটক দুইজন

নারায়ণগঞ্জের ফতুল্লায় লিংক রোডে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ধারালো ছুরিসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বাসচালক ও হেলপার। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

Jan 6, 2026 - 12:19
 0  2
ফতুল্লার লিংক রোডে বাসে ছিনতাই, ছুরিসহ আটক দুইজন
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় লিংক রোডে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ধারালো ছুরিসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বাসচালক ও হেলপার। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন আল আমিন (৩০) ও বিজয় (৩২)। আল আমিন বরিশাল জেলার আবুল হোসেনের ছেলে এবং বিজয় সোনারগাঁ থানার মাঝেরচর এলাকার শাহজাহানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পথচারীরা জানান, লিংক রোডে রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায়। প্রতিদিনই ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। এ এলাকায় ছিনতাইকারীদের একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিউ তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তিনজন ছিনতাইকারী সাইনবোর্ড এলাকায় ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় বাসচালক ও হেলপার কৌশলে ধারালো ছুরিসহ দুজনকে আটক করে শিবুমার্কেট এলাকায় নিয়ে যান এবং থানায় খবর দেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমবি এইচআর