সহপাঠীদের গোপন ছবি ‘সিনিয়র ভাই’কে পাঠানোর অভিযোগ বাকৃবি ছাত্রীর বিরুদ্ধে

Oct 29, 2025 - 12:37
 0  10
সহপাঠীদের গোপন ছবি ‘সিনিয়র ভাই’কে পাঠানোর অভিযোগ বাকৃবি ছাত্রীর বিরুদ্ধে

মেঘনাবার্তা প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের এক ছাত্রীকে অভিযোগ করা হয়েছে, তিনি সহপাঠীদের ঘুমন্ত বা অপ্রস্তুত অবস্থার ছবি গোপনে তুলে একজন সিনিয়র সহপাঠীর কাছে পাঠাতেন।

অভিযোগ প্রকাশের পর শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ দেখিয়ে ডিন ও বিভাগীয় শিক্ষকদের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোবাইল ফোন পরীক্ষা করে ছবি আদান-প্রদানের প্রমাণ পান। অভিযুক্ত শিক্ষার্থী ঘটনাটি স্বীকার করেছেন।

ডিন অধ্যাপক ড. মো. আবদুল মজিদ জানিয়েছেন, মোবাইলটি সিলগালা অবস্থায় সংরক্ষিত রয়েছে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ ও নিরোধ কমিটিতে হস্তান্তর করা হবে। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীও ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মেনে নেবেন।

এমবি/এসআর