মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা
মেঘনাবার্তা প্রতিনিধি: বলিউডের জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দীপাবলির আলোকোজ্জ্বল দিনে প্রথমবার তাদের কন্যা ‘দুয়া’কে প্রকাশ্যে দেখালেন। পরিবারসহ উদযাপিত এই মুহূর্তের ছবি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
ছবিগুলোতে দেখা গেছে মা-মেয়ে দুজনেই লাল চুড়িদার ও সোনার গয়না পরে ছিলেন। দীপিকার সাজ যেমন ঝকঝকে, তেমনি দুয়ার পোশাকেও মায়ের রুচির ছাপ স্পষ্ট। রণবীর ছিলেন সাদা-ঘিয়ে রঙের শেরওয়ানিতে। এক ফ্রেমে তিনজনের হাস্যোজ্জ্বল মুহূর্ত ধারণ করা হয়েছে—দুয়া কখনো হাসছে, কখনো বাবা-মায়ের কোলে খেলছে। ছবির ক্যাপশনে সংক্ষিপ্তভাবে লেখা ছিল, “দীপাবলির শুভেচ্ছা।”
অনুরাগীরা মুগ্ধ হয়ে দুয়ার সুন্দরী ও মিষ্টি আচরণের প্রশংসা করেছেন। কেউ বলছেন, ছোট দুয়া একেবারে মায়ের অনুরূপ, আবার কেউ রণবীরের ছাপও চোখে পড়ছে। বিশেষভাবে শেষ ছবিতে দীপিকার কোলে বসে দুয়া দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন—দৃশ্যটি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
গত বছর গণেশ চতুর্থীর পরদিন কন্যার জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা। প্রথম প্রকাশের সময় তারা শুধুমাত্র পায়ের ছবি দেখিয়েছিলেন, এবার পুরো মেয়েকে আনল প্রকাশ্যে।
এমবি/এসআর

