৬০তম জন্মদিনে বলিউড বাদশা শাহরুখ খানের চলচ্চিত্র উৎসবের আয়োজন
মেঘনাবার্তা প্রতিনিধি: ২ নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খান তাঁর ৬০তম জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। এই উপলক্ষে তাঁর সিনেমার ঐতিহ্যকে সম্মান জানাতে দুই সপ্তাহব্যাপী একটি জাঁকজমকপূর্ণ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসব চলাকালীন ভারতের বিভিন্ন শহর এবং নির্বাচিত আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে শাহরুখ খানের নির্বাচিত সিনেমাগুলো প্রদর্শিত হবে।
এতে তাঁর চলচ্চিত্রজগতের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং ভক্তরা নতুনভাবে তার সিনেমার আনন্দ উপভোগ করতে পারবেন।
এমবি/এসআর

