সমালোচনা বা প্রশংসা, দুটোই আমাকে প্রভাবিত করতে পারে না: আশনা হাবিব ভাবনা

Nov 3, 2025 - 13:10
 0  2
সমালোচনা বা প্রশংসা, দুটোই আমাকে প্রভাবিত করতে পারে না: আশনা হাবিব ভাবনা

মেঘনাবার্তা প্রতিনিধি:
দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, যিনি প্রায়শই তার ব্যক্তিগত জীবন ও সাহসী স্টাইলের কারণে সমালোচনার মুখে থাকেন, এবার সমালোচনার মোকাবিলা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানিয়েছেন।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নেটিজেনদের সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে ভাবনা বলেন, “একজন লুকিয়ে লুকিয়ে লিখছে, যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নেই। প্রোফাইলে ঢুকে দেখবেন, ফেক অ্যাকাউন্ট। এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমাদের কী আসে যায়? আমার কিছু যায় আসে না।”

অভিনেত্রী আরও উল্লেখ করেন, যারা নিজেদের পরিচয় গোপন রেখে মন্তব্য করে, তাদের মতামত তার কাছে গুরুত্বপূর্ণ নয়।

ভাবনা জানান, নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য বজায় রাখা তার মূল নীতি। সমালোচনা বা প্রশংসা—দুটোরই তার জীবনে প্রভাব সীমিত। তিনি মনে করেন, নিজের কাজের প্রতি মনোযোগ রাখা এবং ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করাই প্রাধান্য পাওয়ার বিষয়।

এমবি/এসআর