বেলজিয়াম হুঁশিয়ারি: মস্কো মানচিত্র থেকে মুছে ফেলা হবে, যদি হামলা হয়

বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন বলেছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েন তাহলে ন্যাটো প্রতিরক্ষা নীতির আওতায় তৎকালীন প্রতিক্রিয়া হিসেবে মস্কোকে ধ্বংস করে ফেলার ব্যবস্থা করা হবে।

Oct 28, 2025 - 15:33
 0  4
বেলজিয়াম হুঁশিয়ারি: মস্কো মানচিত্র থেকে মুছে ফেলা হবে, যদি হামলা হয়
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি: বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন বলেছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েন তাহলে ন্যাটো প্রতিরক্ষা নীতির আওতায় তৎকালীন প্রতিক্রিয়া হিসেবে মস্কোকে ধ্বংস করে ফেলার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ন্যাটো সদস্যদেশ হিসেবে সবাই মিলে প্রতিরক্ষা নিশ্চিত করবে এবং প্রয়োজনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মতো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না বরং সমন্বিত প্রতিরক্ষা কার্যক্রম চালানো হবে।

ফ্রাঙ্কেনের বক্তব্যে তিনি রাশিয়ার বর্তমান সামরিক কর্মসূচিকে পশ্চিমের বিরুদ্ধে আরেক ধরণের লড়াই হিসেবে ব্যাখ্যা করেন এবং ইউক্রেনীয় বাহিনীকে পশ্চিমের অস্ত্র ও আর্থিক সহায়তা থাকার কারণে টিকে থাকার যোগ্যতা থাকার দিকটি তুলে ধরেন। তিনি ভবিষ্যৎকে ঘিরে রুশ-চীনা সম্পর্ক ও সম্ভাব্য সহযোগিতার বিষয়ে সতর্কতাও ব্যক্ত করেন এবং বলেন, চীন যুদ্ধের মেয়াদ দীর্ঘায়িত হলে পশ্চিমের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।

বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে বাল্টিক রাষ্ট্রগুলোর ওপর সরাসরি বৃহৎ রুশ হামলার সম্ভাবনা আপাতত কম কারণ এ দেশগুলো ন্যাটোর সদস্য এবং ন্যাটো সম্প্রতি তাদের সক্ষমতা বাড়িয়ে তুলেছে যা রাশিয়ার জন্য উদ্বেগের কারণ। তিনি বলেন, শিগগিরোই ইউরোপে প্রচুর সংখ্যক আধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকবে যা প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে।

ব্রাসেলসের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এমন এক সময়ে প্রতিরক্ষামন্ত্রী এ ধরনের কড়া ভাষায় সতর্কতা জারি করায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এমবি এইচআর