জেলেনস্কির শীর্ষ সহকারী ইয়ারমাক অপসারিত: দুর্নীতিবিরোধী অভিযানে নতুন ঝড়

দুর্নীতি মামলার তদন্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ ও শীর্ষ আলোচক আন্দ্রি ইয়ারমাকের অ্যাপার্টমেন্টে তল্লাশি অভিযান চালানোর পর তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে।

Nov 29, 2025 - 17:20
 0  3
জেলেনস্কির শীর্ষ সহকারী ইয়ারমাক অপসারিত: দুর্নীতিবিরোধী অভিযানে নতুন ঝড়
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দুর্নীতি মামলার তদন্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ ও শীর্ষ আলোচক আন্দ্রি ইয়ারমাকের অ্যাপার্টমেন্টে তল্লাশি অভিযান চালানোর পর তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে। শুক্রবার জেলেনস্কি তার পদত্যাগপত্র গ্রহণের পাশাপাশি অপসারণের ডিক্রি জারি করেন।

ইয়ারমাকের অপসারণকে জেলেনস্কি প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার ক্রমবর্ধমান হামলার বিরুদ্ধে লড়াইয়ের সংকটময় সময়ে এই সিদ্ধান্ত ইউক্রেনকে আরও রাজনৈতিকভাবে দুর্বল করে দিতে পারে বলে বিশ্লেষকদের মত।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানের জন্য একটি সমঝোতা পরিকল্পনা তৈরি করছে। কিয়েভের আশঙ্কা—নতুন পরিকল্পনায় রাশিয়ার জন্য বড় ছাড় থাকতে পারে।

৫৪ বছর বয়সী ইয়ারমাক সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু তার অপসারণের পর আলোচনার নেতৃত্ব দেবেন ইউক্রেনীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ। বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাটি সম্পর্কে অবহিত এক জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক।

গত সপ্তাহে আস্থা ভোটের পরও শীর্ষ আলোচকের পদে ইয়ারমাককে রাখা হয়েছিল, যদিও বিরোধী দল দীর্ঘদিন ধরে তাকে অপসারণের দাবি জানিয়ে আসছিল।

শুক্রবার সকালে ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো (নাবু) জানায়, বিশেষায়িত দুর্নীতি বিরোধী প্রসিকিউটরদের সঙ্গে যৌথভাবে ইয়ারমাকের বাসায় তল্লাশি চালানো হয়। এর পরপরই পদত্যাগ ও বরখাস্তের ঘোষণা আসে।

এমবি এইচআর