আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় দ্বিতীয় দিনেও কঠোর নিরাপত্তা

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দ্বিতীয় দিনেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকাজুড়ে কড়া নিরাপত্তা বজায় রয়েছে।

Nov 18, 2025 - 12:42
 0  1
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় দ্বিতীয় দিনেও কঠোর নিরাপত্তা
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দ্বিতীয় দিনেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকাজুড়ে কড়া নিরাপত্তা বজায় রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকেই হাইকোর্ট ও ট্রাইব্যুনাল চত্বরের প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

হাইকোর্টের প্রধান ফটক পেরিয়ে ট্রাইব্যুনালের দিকে অগ্রসর হলে দেখা যায়, ফটকের পাশে বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে। আরও ভেতরে, ট্রাইব্যুনালের মূল গেটের সামনে সেনাসদস্যরা সাঁজোয়া যান নিয়ে অবস্থান করছেন। পুরো এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো, তারা ভেতরে ও বাইরে দায়িত্ব পালন করছেন।

গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হিসেবে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর থেকেই ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার হয়, যা আজও বজায় রয়েছে।

এমবি এইচআর