জাপার ৫ হাজার নেতাকর্মী চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপিতে যোগদান

বগুড়ার শিবগঞ্জে জাতীয় পার্টির সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী শাহানার নেতৃত্বে প্রায় ৫ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

Oct 29, 2025 - 16:41
 0  2
জাপার ৫ হাজার নেতাকর্মী চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপিতে যোগদান
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে জাতীয় পার্টির সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী শাহানার নেতৃত্বে প্রায় ৫ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ কার্যক্রম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ওপর আস্থা রেখে সম্পন্ন হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় মাঝিহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মিসভায় নেতাকর্মীরা প্রধান অতিথি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মীর শাহে আলমের হাতে ফুল তুলে দলে যোগদান করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজার রহমান সভার সভাপতিত্ব করেন।

যোগদানের সময় মীর শাহে আলম বলেন, শিবগঞ্জের মানুষ শহীদ জিয়ার আদর্শে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের আহ্বানে ঐক্যবদ্ধ। তিনি উল্লেখ করেন, পবিত্র ধর্ম ইসলাম নিয়ে ভণ্ডামি বন্ধ হয়ে গেছে এবং দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে প্রস্তুত।

সভাস্থলটি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মীর শাহে আলমের ছবি, ব্যানার, ফেস্টুন এবং ধানের শীষ প্রতীক দিয়ে সজ্জিত ছিল। শিশু তুবা জান্নাত বেগম খালেদা জিয়ার রূপে উপস্থিত থাকায় সমাবেশের পরিবেশ আরও উৎসবমুখর হয়ে ওঠে।

যোগদানকালে ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী শাহানা বলেন, বিএনপিকে ভালোবেসে এবং তারেক রহমানের আদর্শ ধারণ করে প্রায় ৫ হাজার সমর্থককে নিয়ে দলের সঙ্গে যুক্ত হয়েছেন। এলাকাবাসীর কৃষক আজমল হোসেনও বলেন, চেয়ারম্যান যেখানে যাবেন, আমরা তার সঙ্গে আছি।

মীর শাহে আলম যোগ করেন, যারা শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা রাখে, তাদের দলে স্বাগত জানানো হবে, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের দলে নেওয়া হবে না।

এমবি এইচআর