সবুজ বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াত আমিরের
রাজধানীর মিরপুর-১০ এলাকায় অফিস ও মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন একটি সবুজ প্রচারণা বাসের উদ্বোধনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুর-১০ এলাকায় অফিস ও মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন একটি সবুজ প্রচারণা বাসের উদ্বোধনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাসটির উদ্বোধন শেষে তিনি বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ থাকবে, আগামী ১২ তারিখ জনগণ তাদের হাতেই দেশের দায়িত্ব তুলে দেবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং জামায়াতে ইসলামী জনগণের বিজয় নিশ্চিত করতে চায়। তার দাবি, নির্বাচনে জামায়াত বিজয়ী হলে দেশের ১৮ কোটি মানুষই বিজয়ী হবে।
আগামী ১৩ তারিখ থেকে দেশ একটি নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি শেরপুরে হামলার ঘটনাকে জনগণের প্রতি আস্থাহীনতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি ঢাকা-১৫ আসনের ভোটারদের কাছে দলের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এমবি এইচআর