আজ নয় ৭ ডিসেম্বর লন্ডনে নিতে পারেন খালেদা জিয়াকে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার (৭ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।

Dec 5, 2025 - 11:58
 0  1
আজ নয় ৭ ডিসেম্বর লন্ডনে নিতে পারেন খালেদা জিয়াকে
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার (৭ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স এখনো দেশে না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে স্থানান্তরের প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুল্যান্স আজ শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার দেশে পৌঁছাতে পারে। তিনি আরও জানান, “ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযুক্ত থাকলে এবং মেডিক্যাল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত দিলে ইনশাআল্লাহ ৭ ডিসেম্বর তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”

এমবি এইচআর