বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি স্টাইলে সাংবাদিকের ওপর হামলা

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন চলাকালে সংঘটিত এ হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Dec 14, 2025 - 11:48
 0  3
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি স্টাইলে সাংবাদিকের ওপর হামলা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন চলাকালে সংঘটিত এ হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবক হঠাৎ দৌড়ে এসে এক সাংবাদিকের হাত ধরে টেনে ঘুরিয়ে ফেলে দেন। ঘটনার পরপরই ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

পরে উত্তেজিত জনতা হামলাকারী যুবককে মারধরের চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী যুবক ও হামলার শিকার সাংবাদিকের পরিচয় এবং হামলার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৭টায় রাষ্ট্রপতি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এমবি এইচআর