ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আসিফ নজরুল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসিফ নজরুল বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ প্রতিবেদন (চার্জশিট) দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।’
এর আগে ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে অবিলম্বে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা গ্রহণের দাবিও তোলা হয় সংগঠনটির পক্ষ থেকে।
সোমবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, দুটি বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে—একটি বিশেষ দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং ওই ট্রাইব্যুনালের কার্যক্রমে পেশাদার গোয়েন্দা সহায়তা নিশ্চিত করা।
তারা আরও বলেন, এ বিষয়ে কোনো ধরনের কালক্ষেপণ কাম্য নয়। আসন্ন নির্বাচনকে স্থিতিশীল, সুষ্ঠু ও সহিংসতামুক্ত রাখতে হলে হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
এমবি এইচআর