‘অধ্যাপক আলী রীয়াজ আমাদের সঙ্গে প্রতারণা করেছেন’—ঢাবি শিক্ষক কার্জন

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন অভিযোগ করেছেন, অধ্যাপক আলী রীয়াজ তাদের সঙ্গে প্রতারণা করেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

Feb 19, 2026 - 11:50
 0  1
‘অধ্যাপক আলী রীয়াজ আমাদের সঙ্গে প্রতারণা করেছেন’—ঢাবি শিক্ষক কার্জন
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন অভিযোগ করেছেন, অধ্যাপক আলী রীয়াজ তাদের সঙ্গে প্রতারণা করেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, আলী রীয়াজের প্রতি তাদের সম্মান ছিল। তার দাবি, আলী রীয়াজ মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রভাব কিংবা সুবিধা নিয়ে কিছু কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন, যা তিনি ‘প্রতারণা’ হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এতে সই করতে চায়নি। কারণ দলটির বিভিন্ন বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ ছিল। তার ভাষ্য অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির সময় বিএনপির আপত্তিগুলো বাদ দেওয়া হয়। পরদিন বিএনপি এ প্রক্রিয়াকে ‘ক্লিয়ার ফ্রড’ বলেও মন্তব্য করে।

গণভোট প্রসঙ্গে এই শিক্ষক বলেন, “এই গণভোটটা প্রত্যেকটা জায়গাতে প্রতারণা। এটি সাংবিধানিকভাবে অবৈধ।” তিনি দাবি করেন, বিভিন্ন বিষয়ে বিএনপি তাদের আপত্তি নথিভুক্ত করেছে। তার মতে, এসব প্রক্রিয়া বিএনপির জন্য কোনো বাধ্যবাধকতা তৈরি করে না।

এমবি এইচআর