ফুটবল নিয়ে আসিফের কুরুচিপূর্ণ মন্তব্যে বিসিবিকে চিঠি বাফুফের

Nov 10, 2025 - 17:24
 0  2
ফুটবল নিয়ে আসিফের কুরুচিপূর্ণ মন্তব্যে বিসিবিকে চিঠি বাফুফের

মেঘনাবার্তা প্রতিনিধি: ফুটবল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। সাবেক ফুটবলার ও ফুটবলপ্রেমীরা তার মন্তব্যের নিন্দা জানালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার (১০ নভেম্বর) বিসিবি সভাপতি বরাবর চিঠি পাঠিয়ে বিষয়টি ব্যাখ্যা চাইতে অনুরোধ করেছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বিসিবির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা ৯ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে আপনার দেওয়া বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, “ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়েছে, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটিকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ করছি।”

বাফুফে চিঠিতে যোগ করেছেন, “এমন মনোভাব প্রকাশ পাওয়া দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা জাতিকে একত্রিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে।”

এমবি/এসআর