আজকের আবহাওয়া পূর্বাভাস

Nov 9, 2025 - 10:23
 0  2
আজকের আবহাওয়া পূর্বাভাস

মেঘনাবার্তা প্রতিনিধি:

রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ আজ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে।

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।

এমবি/এসআর