আজকের আবহাওয়া পূর্বাভাস

Nov 10, 2025 - 10:24
 0  3
আজকের আবহাওয়া পূর্বাভাস

মেঘনাবার্তা প্রতিনিধি:
রাজধানী ঢাকার আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেশিরভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য কমে যাওয়ায় দিনের আবহাওয়া কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

এমবি/এসআর