পতেঙ্গায় গাছে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পতেঙ্গা খেজুরতলা পয়েন্ট এলাকা থেকে রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

Oct 19, 2025 - 19:20
 0  2
পতেঙ্গায় গাছে ঝুলছিল যুবকের লাশ

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের পতেঙ্গা খেজুরতলা পয়েন্ট এলাকা থেকে রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের চেষ্টা চলছে, নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ দ্রুত জানা যাবে।

এমবি/টিআই