গণমাধ্যমে আলোচিত সেই বাংলাদেশি প/র্ন তারকা যুগল গ্রেপ্তার
মেঘনাবার্তা প্রতিনিধি: অবশেষে গণমাধ্যমে আলোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিআইডির এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই যুগল বাংলাদেশে বসেই আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন। তারা নিজেদের ‘মডেল’ পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতেন এবং বিশ্বের অন্যতম বড় প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন।
গবেষণামূলক অনুসন্ধানভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’–এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের মে মাস থেকে তারা অনলাইনে সক্রিয় হন। মাত্র এক বছরের মধ্যে শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন।
সিআইডি জানিয়েছে, তাদের কার্যক্রম দেশের প্রচলিত আইন অনুযায়ী অশ্লীল ও অনৈতিক কনটেন্ট তৈরি ও প্রচার হিসেবে গণ্য হচ্ছে। ঘটনাটির সঙ্গে আর কারও সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এমবি/এসআর

