দাদিকে গলা কেটে হত্যা করল নাতি

সিরাজগঞ্জের সলঙ্গায় সন্দেশ বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Oct 23, 2025 - 11:53
 0  2
দাদিকে গলা কেটে হত্যা করল নাতি

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় সন্দেশ বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের নাতি সজীব আলীকে আটক করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে সলঙ্গা থানার চকবরু ভেংড়ী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সন্দেশ বেওয়া ওই গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, রাতে বৃদ্ধার ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নাতি সজীবকে আটক করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় সজীব তার দাদিকে হত্যা করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

এমবি/টিআই