টেকনাফে সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

Oct 23, 2025 - 18:21
 0  10
টেকনাফে সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

মেঘনাবার্তা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূল থেকে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বাহারছড়া সমুদ্রের কচ্ছপিয়া ফিনিস ভাঙা ঘাট এলাকা থেকে মরদেহটি পাওয়া যায়।

রিয়াজ উদ্দিন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের মৃত মোহাম্মদ হাসানের ছেলে। স্থানীয় জেলেরা জানিয়েছেন, বুধবার দুপুরে মাছ ধরতে গেলে তিনি সাগরে নিখোঁজ হন। পরের দিন ভোরে সমুদ্রের তীরে তার মরদেহ ভেসে ওঠে এবং স্বজন ও স্থানীয় জেলেরা মিলে তা উদ্ধার করেন।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিক ধারণা, মাছ ধরতে গিয়ে সাগরের ঢেউয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমবি/এসআর