চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ইমতিয়াজ অভির ইন্তেকাল, ছাত্রলীগের শোক প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ অভি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এক যৌথ শোকবার্তায় ইমতিয়াজ অভির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা বলেন, ইমতিয়াজ অভি ছিলেন সংগঠনের এক নিবেদিতপ্রাণ কর্মী, যিনি ছাত্র রাজনীতিতে নিষ্ঠা ও আদর্শের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মৃত্যুতে ছাত্রলীগ পরিবার একজন কর্মঠ ও উদ্যমী সংগঠককে হারালো।
বাংলাদেশ ছাত্রলীগ পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর সহপাঠী ও সংগঠনের সহকর্মীরাও আজ নানা আয়োজনে প্রয়াত এই ছাত্রনেতাকে স্মরণ করছেন।
এমবি এইচআর